ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা ম্যাক্রোঁর

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৫:২২:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে ম্যাক্রোঁ সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি। ম্যাক্রোঁর ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই।  

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েট প্রেস নিউজ (এপি)। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আপনাদের বার্তা ও উদ্বেগ জানতে পেরেছি। এর জবাব আমি এড়িয়ে যেতে পারি না। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। ’ 

তিনি  আরও বলেন, ‘আপনাদের ওপর আস্থা রয়েছে আমার। আগামী কয়েক দিনের মধ্যে জাতির জন্য সঠিক দিকনির্দেশনা কি তা আমি বলব। ফ্রান্সের জনগণ নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেরাটাই বেছে নেবেন। ’রোববার (৯ জুন) ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ২৭টি দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

এতে দেখা গেছে, জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াতে অতি-ডানপন্থিরা ভালো ফল করেছে। তারা মধ্যপন্থিদের সংখ্যাগরিষ্ঠ হওয়া আটকাতে পারছে না। ডানপন্থি মেরিন লে পেনের প্রতিষ্ঠিত ন্যাশনাল র‌্যালি পেতে যাচ্ছে ৩২ শতাংশ ভোট। যা ম্যাক্রোঁর দল রেঁনেসার থেকে দ্বিগুণ। ম্যাক্রোঁর দলটি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট।  আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের কারণেই হঠাৎ করে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিলেন ম্যাক্রোঁ।

তার মতো জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বাজে ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটস। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি দেশের অন্তত ৩৭ কোটি ৩০ লাখ নাগরিক ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) সদস্য নির্বাচনের ভোটার। ৭২০ সদস্যের ইউরোপীয় পার্লামেন্ট মূলত ইইউ সদস্য দেশগুলোর পার্লামেন্ট দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। ইইউয়ের বাজেট অনুমোদন, আন্তর্জাতিক চুক্তি, সদস্য দেশগুলোর সরকারের সঙ্গে ইইউ আইন নিয়ে আলোচনার মতো কাজগুলো করে ইপি।

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:২১

▎সর্বশেষ

ad