ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চারজনকে উদ্ধার করতে গিয়ে তিন বন্দীকে হত্যা করেছে ইসরায়েল: হামাস

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ০২:৪১:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়ে চারজন পণবন্দীকে উদ্ধার করেছে ইসরায়েল। এ সময় তারা ২৭৪ ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি মার্কিন নাগরিকসহ তিন বন্দীকেও হত্যা করেছে বলে এক ভিডিও প্রকাশ করেছে হামাস।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামাস আন্দোলনের সামরিক শাখা, আল-কাসাম ব্রিগেড রবিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে- ইসরায়েলি বাহিনী একটি সামরিক অভিযানে ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করার সময় এক মার্কিন নাগরিকসহ তিন বন্দীকেও হত্যা করেছে।

যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি হামাস। সেই সঙ্গে ভিডিওটিতে মুখে সেন্সরবার ব্যবহার করে লাশ তিনটি অস্পষ্ট করে দেওয়া হয়।

ভিডিওতে আরও বলা হয়েছে, “আমাদের বন্দীদের মুক্তি না দিলে তোমাদের বন্দীদের মুক্তি দেওয়া হবে না।”

হামাস প্রাথমিকভাবে বলেছে, শনিবার ইসরায়েলি বাহিনী কয়েকজন বন্দীকে হত্যা করেছে। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র এই এটিকে ‘ডাহা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র: মিডল ইস্ট আই

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ২:৪১

▎সর্বশেষ

ad