ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লোহিত সাগরে দুই জাহাজে হামলার দাবি হুথির

Ayesha Siddika | আপডেট: ০৮ জুন ২০২৪ - ০৪:৩১:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : আবারো লোহিত সাগরে দুটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার (৭ জুন) একটি টেলিভিশন বক্তৃতায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বেশ কয়েকটি ড্রোন এবং ব্যালিস্টিক ও নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এলবেলা ও এএএল জিনোয়া জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল তারা। তবে তাদের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

তবে কোনদিন এই হামলা চালানো হয়েছিল তা নির্দিষ্ট করে বলেননি ইয়াহিয়া সারি। এদিকে, শুক্রবার লোহিত সাগরে এমন কোনও ঘটনার খবর পায়নি রয়টার্স। এদিকে মাল্টা-পতাকাবাহী এলবেলা কন্টেইনার জাহাজের ব্যবস্থাপক ইস্টার্ন মেডিটেরেনিয়ান মেরিটাইম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। সাইপ্রাস-পতাকাবাহী এএএল জেনোয়া কার্গো জাহাজের মালিক বা ব্যবস্থাপকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।

পৃথকভাবে ইউএস সেন্ট্রাল কমান্ড শুক্রবার বলেছে, গত ২৪ ঘন্টার মধ্যে লোহিত সাগরের চারটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে এতে আঘাত বা ক্ষয়ক্ষতি কোনো হয়নি।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad