ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা

Ayesha Siddika | আপডেট: ০৮ জুন ২০২৪ - ০৩:১৮:৫২ পিএম

ডেস্ক নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা শেষে প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান বলেন, এটা আমার জন্য একটা অভাবনীয় সুযোগ। আমার জন্য খুব আনন্দের এবং গৌরবের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কাজের সহায়ক হিসেবে আমার জ্ঞান, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে চেষ্টা করব।

বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশ বিদেশের মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। এসময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, এম এম ইমরুল কায়েস ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad