ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নয়াদিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা

Ayesha Siddika | আপডেট: ০৮ জুন ২০২৪ - ০৩:১৫:৪০ পিএম

ডেস্ক নিউজ : ভারতের পুনঃনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পাসপোর্ট কনস্যুলার ও অভিবাসী বিষয়ক সচিব মুকতেশ পরদেশী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করে ভারত। 

প্রধানমন্ত্রী রবিবার সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ বিশ্ব নেতারা।  

 

 

কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৪,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad