চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আজহা ১৬ জুন

Anima Rakhi | আপডেট: ০৬ জুন ২০২৪ - ১১:৫৬:৩৭ পিএম

ডেস্ক নিউজ : সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৬ জুন (রবিবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইনসাইট দ্য হারামাইনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। 

হিজরি সনের হিসাব অনুযায়ী, সৌদি আরবে আজ বৃহস্পতিবার একাদশ মাস জিলক্বদের ২৯তম দিন ছিল।

যেহেতু চাঁদ দেখা গেছে তাই  আগামীকাল শুক্রবার ৭ জুন  জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ১৬ জুন রবিবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৫ জুন হবে আরাফার দিন।

কিউটিভি/অনিমা/০৬ জুন ২০২৪,/রাত ১১:৫৬

▎সর্বশেষ

ad