ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জয় পেলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ১১:৩৪:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চলতি লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী থেকে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কংগ্রেসের প্রবীণ নেতা অজয় রাইকে ১ লাখ ৫২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ১৭০। অজয় রাই পেয়েছেন ৪৬০৪৫৭টি ভোট।

মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তার প্রতিদ্বন্দ্বী তথা সমাজবাদী পার্টির শালিনী ইয়াদভকে হারিয়েছিলেন সাড়ে ছয় লক্ষেরও বেশি ভোটে।

গান্ধীনগর আসনটির অবস্থান ভারতের গুজরাট রাজ্যে। আসনটি ১৯৮৯ সাল থেকে বিজেপির দখলে রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর আসনে বিজেপির হেভিওয়েট প্রার্থী অমিত শাহ প্রায় ৬ লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন।

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:২৮

▎সর্বশেষ

ad