ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

‘এন ফ্যাক্টর’ নিতীশ-নাইডুই এখন তুরুপের তাস

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ১১:২২:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদি-অমিত শাহর বিজেপি। যে কারণে দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত বিজেপিরই জোট (এনডিএ) শরিক ‘এন ফ্যাক্টর’ নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর হাতেই। ফলে এ দুজনের সমর্থন যেদিকে যাবে, তারাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে, তা স্পষ্ট।

অন্যদিকে সরকার গঠনের জন্য নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বও। খবর অনুযায়ী, এদিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে কল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

লোকসভা ভোটের ঠিক আগে শিবির বদলে এনডিএ-তে ফেরেন নিতীশ কুমার। তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন, তা আঁচ করা মুশকিল। ফলে নিতীশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছেই। ভোটের ফল প্রকাশের আগেই অবশ্য গত রোববার দিল্লিতে পৌঁছান নিতীশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও হয় তার।

নিতীশের দিল্লি যাত্রার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে তার ইস্তফা দেওয়ার জল্পনাও শুরু হয়েছে। যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলের পর নিতীশ এনডিএ জোটের পক্ষেই থাকেন কিনা, সেটিই এখন বড় প্রশ্ন। জেডিইউ অবশ্য দাবি করেছে, তারা এনডিএ-তেই থাকছে।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা ও লোকসভা ভোটে জোট বেধেই লড়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ও বিজেপি৷ তবে নিতীশের মতোই অতীতে এনডিএর সঙ্গ ছেড়েছেন নাইডুও। তবে কিছুক্ষণ আগেই টিডিপিও জানিয়ে দিয়েছে, তারা এনডিএর সঙ্গ ছাড়ছে না।

শারদ পাওয়ার এদিন জানান, বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে।  

তবে নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কিনা- তা নিয়ে কিছু বলেননি পাওয়ার।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ১১:২০

▎সর্বশেষ

ad