ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাশ্মীরে জেলে বন্দি প্রার্থী জয়ী

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০৯:৪২:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : লোক সভা নির্বাচনে ভারত-শাসিত কাশ্মীরে জেল থেকে নির্বাচন করে সাবেক মুখ্যমন্ত্রীকে হারিয়ে জয়ী হয়েছেন সাবেক এক বিধায়ক। বিজয়ী শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদ ২০১৯ সাল থেকে সন্ত্রাসী কাজে অর্থায়নের অভিযোগে কারাগারে রয়েছেন।

বিবিসির এ প্রতিবেদনে জানা যায়, ১ লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে সবাইকে হতবাক করেছেন। শেখ আব্দুল রশিদ ওরফে ‘ইঞ্জিনিয়ার রশিদ’ বারামুল্লা নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পার্টির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে পরাজিত করেছেন।

বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। তার ছেলেই তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছিল, রোডশো আয়োজন করেছিল যা হাজার হাজার লোককে আকৃষ্ট করেছিল এবং এই অঞ্চলের যুবকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিলো।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad