ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দুই আসনেই লক্ষাধিক ভোটে জয়ী রাহুল

Ayesha Siddika | আপডেট: ০৪ জুন ২০২৪ - ০৫:৪৯:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং দক্ষিণের ওয়ানাদ- এই দুটি আসন থেকেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়ানাদ থেকে ২০১৯ সালের নির্বাচনে জয়ী হলেও আমেথি থেকে জিততে পারেননি রাহুল। তবে এবার সেই আমেথিও বিজেপির স্মৃতি ইরানির দখল থেকে উদ্ধার করল কংগ্রেস।

প্রধান প্রতিদ্বন্দ্বী দীনেশ প্রতাপ সিং-কে ওই বিশাল ব্যবধানে হারিয়ে দিলেন রাহুল। ২০১৯ সালে এই দীনেশ প্রতাপ সিংকে ১ লাখ ৬৭ হাজার ১৭৮ ভোটে হারিয়ে দেন সোনিয়া। রাহুল গান্ধী এবার সেই মার্জিন ছাপিয়ে গড়লেন রেকর্ড! ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয় লোকসভা আসন রায়বেরেলি৷ উত্তরপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংসদীয় কেন্দ্র চিরকালই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এখান থেকেই একসময় লড়তেন ইন্দিরা গান্ধী। পরবর্তীকালে ফিরোজ গান্ধী, সোনিয়া গান্ধীর মতো গান্ধী পরিবারের সদস্যরাও এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০টি লোকসভা নির্বাচনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে কংগ্রেস।

অন্যদিকে, কেরালার ওয়ানাদ আসনে ৭১ হাজার ৪৬৫ ভোট নিয়ে এগিয়ে আছেন রাহুল।  অন্যদিকে সিপিআই প্রার্থী অ্যানি রাজা ২৬ হাজার ৩১৪ ভোট নিয়ে দ্বিতীয় এবং বিজেপি প্রার্থী কে সুরেন্দ্রন ১৫ হাজার ৯৩৩ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

উত্তরপ্রদেশের আমেথিতেও বড় জয় পেয়েছে কংগ্রেস। লক্ষাধিক ভোটের লিড নিয়ে রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন থেকে জিতেছেন গান্ধী পরিবারেরই ঘনিষ্ঠ সেনানি কিশোরী লাল। হারের মুখ দেখতে হল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। গণনার শুরু থেকেই আমেথিতে নিজের লিড বজায় রেখেছিলেন কংগ্রেসের পুরনো নেতা কিশোরী লাল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, স্মৃতি ইরানির চেয়ে ১ লাখ ২ হাজার ৮৩৬ ভেটে এগিয়ে ছিলেন কিশোরী৷

তথ্যসূত্র- জিনিউজ।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জুন ২০২৪,/বিকাল ৫:৪৮

▎সর্বশেষ

ad