ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

Ayesha Siddika | আপডেট: ২৪ মে ২০২৪ - ০৫:৩৭:৩১ পিএম

ডেস্ক নিউজ : বিভিন্ন বাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহারুল ইসলাম (৩৮) নামে চাকরিচ্যুত এক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১৩। শুক্রবার (২৪ মে) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালের ৩ মে ল্যান্স নায়েক পদে বিজিবিতে যোগদান করেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙা গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহারুল ইসলাম। বিজিবিতে কর্মরত থাকাকালীন বেসামরিক ব্যক্তিদের যোগসাজসে বিভিন্ন জেলার প্রার্থীদের বিজিবিতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নেন। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ২০২০ সালের ২৭ অক্টোবর ছয় মাসের বেসামরিক জেলসহ চাকরিচ্যুত হন শাহারুল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‍্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল শাহারুল ইসলামের প্রতারণার বিষয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই প্রেক্ষিতে গত ২৩ মে বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ীতে অভিযান চালিয়ে চাকরিচ্যুত ল্যান্স নায়েক শাহারুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কৌশল হিসেবে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের আইডি কার্ড, বিভিন্ন পরীক্ষার নিয়োগপত্র, খালি ট্যাম্প এবং বিভিন্ন ব্যাংকের ব্ল্যাংক চেক জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহারুল ইসলাম চাকরিতে থাকা অবস্থা থেকেই তিনি এ ধরণের প্রতারণামূলক কার্যকালাপের সাথে জড়িত এবং প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বিজিবি হতে চাকরিচ্যুত হন বলে স্বীকার করেছেন। তার সঙ্গে শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে। তাদের ব্যাপারেও অনুসন্ধান চলছে।

 

 

কিউটিভি/আয়শা/২৪ মে ২০২৪,/বিকাল ৫:৩২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad