ব্রেকিং নিউজ

ওমরাহ পারমিট দিয়ে হজ করা যাবে? যা বলল সৌদি আরব

Ayesha Siddika | আপডেট: ২১ মে ২০২৪ - ০৫:২০:৫১ পিএম

ডেস্ক নিউজ : ওমরাহ পারমিট দিয়ে হজ পালন করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী ২৪ মে (১৬ জিলকদ) থেকে ২৬ জুন (২০ জিলহজ) পর্যন্ত হজের স্থানগুলোতে দেশটি কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। এ সময়ে শুধুমাত্র হজের অনুমোদন নিয়েই কেবল হজ করা যাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের শৃঙ্খলা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়।

সৌদি বার্তা সংস্থা আরো জানায়, আর বিনা অনুমতিতে হজ করে হজবিষয়ক নির্দেশনা লঙ্ঘনকারীদের পরিবহন করে ধরা পড়লে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডসহ ৫০ হাজার সৌদি রিয়াল (১৪ লাখ ৬৩ হাজার ৯৭২ টাকা) জরিমানা করা হবে এবং ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হবে। তা ছাড়া পরিবহন করা মানুষের সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে জরিমানার পরিমাণ আরো বাড়বে। আর নির্দেশনা লঙ্ঘনকারী প্রবাসী হলে সাজাভোগের পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়। এ বছর ২০ লাখের বেশি মানুষ হজ পালন করবে বলে আশা করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/২১ মে ২০২৪,/বিকাল ৫:১৯

▎সর্বশেষ

ad