ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শূন্য পদ পূরণের সুপারিশ

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ১০:০৯:০৪ পিএম

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সংস্থাটির নিজস্ব জনবলের বাইরে যেসব জনবল রয়েছে, তাদের সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম, অর্গানোগ্রাম অনুযায়ী জনবল কাঠামো, অনুমোদিত জনবল, শূন্য পদের বিবরণ ও নিয়োগ কার্যক্রম, প্রেষণে নিয়োজিত জনবল ও আউটসোর্সিং জনবল নিয়োগের বিধি-বিধান নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে কমিটির সদস্য শামীমা হারুন বলেন, “বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। নতুন যেসব প্রকল্প নেয়া হয়েছে যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার রানওয়ে প্রকল্প এসব নিয়ে আলোচনা হয়েছে।

“সংসদীয় কমিটির পক্ষ থেকে থার্ড টার্মিনালের কাজ পরিদর্শনের বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। কক্সবাজার পর্যটকদের বিশেষ করে বিদেশি পর্যটকদের জন্য আরো আর্কষণীয় কীভাবে করে তোলা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদীয় কমিটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন করবে।

কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন বাচ্চু, আশেক উল্লাহ রফিক, মাহমুদ হাসান, খসরু চৌধুরী ও শামীমা হারুন।

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/রাত ১০:০৬

▎সর্বশেষ

ad