ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাবর যেখানে সবাইকে ছাড়িয়ে

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০২:৩০:৫৪ পিএম

স্পোর্স ডেস্ক : বাবর আজমের নেতৃত্বে রোববার (১২ মে) আয়ারল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশদের ১৯৩ রানের জবাবে ৭ উইকেটে জিতেছে তারা। এর মাধ্যম পরিসংখ্যানিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে সফল অধিনায়কের তকমা পেয়েছেন বাবর।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ৪৫টি টি-টোয়েন্টিতে জয় এনে দিয়েছেন বাবর। এর মাধ্যমে বাকি সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৪৪টি জয় আছে উগান্ডার ব্রায়ান মাসাবার। ইয়ন মরগ্যান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও আসগর আফগানসহ বাকিরা সবাই বাবরের নিচে। ৫২ ম্যাচে ৪২টি জয় আছে আসগরের। মরগ্যান ৭২ ম্যাচে অধিনায়ক হিসেবে জিতেছেন ৪২ ম্যাচ। ধোনি ৭২ ম্যাচের মধ্যে জিতেছেন ৪১টি। বিরাট কোহলির জয় ৩০টি।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা প্লেয়ারও বাবর। ২০১৯ সালে প্রথম দায়িত্ব পাওয়ার পর পাকিস্তানকে তিনি ৭৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ৭৬ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। মহেন্দ্র সিং ধোনি ৭২ ম্যাচে অধিনায়কত্ব করে তালিকার তৃতীয় স্থানে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/দুপুর ২:২৫

▎সর্বশেষ

ad