ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

কোচের দায়িত্ব নিয়ে ভুটানের উদ্দেশে উড়াল দিলেন সাবেক বাংলাদেশি ফুটবলার

Ayesha Siddika | আপডেট: ০৯ মে ২০২৪ - ১০:০১:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম কোচ হিসেবে গত মৌসুমে ভুটানের প্রিমিয়ার ডিভিশনের দল রেভেন এফসিকে কোচিং করিয়েছিলেন আজমল। তবে এবার অন্য ক্লাবের দায়িত্ব পেয়েছেন তিনি। আসন্ন মৌসুমে প্রিমিয়ার ডিভিশনের নবাগত ক্লাব দাগা ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এই কোচ। বৃহস্পতিবার (৯ মে) ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার।   

ভুটানে দুটি ফুটবল লিগ হয়। দুটিতেই খেলে ১০টি করে দল। নিচের স্তর কোয়ালিফায়িং রাউন্ড, আর অন্যটি ভুটান প্রিমিয়ার লিগ। দাগা ইউনাইটেড এবারই প্রথম প্রিমিয়ারে উঠেছে। কোয়ালিফাইংইয়ে চ্যাম্পিয়ন হয়ে সেখানে জায়গা করে নিয়েছে আজমলের দল। আগামী ১২ মে গতবারের চ্যাম্পিয়ন পারো এফসির বিপক্ষে মাঠে নামবে দাগা। নবাগত দলটির সঙ্গে ছয় মাসের চুক্তি হয়েছে আজমলের।
 

ভুটানের গত প্রিমিয়ার লিগে আজমলের কোচিং অভিজ্ঞতা তেমন ভালো নয়। সেবার তার দল রেভেন এফসি ১৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩টিতে, ১টিতে ড্র। ১০ পয়েন্ট নিয়ে তালিকার ৯-এ ছিল দলটি। ১৮ গোল করে রেভেন এফসি ৬৮ গোল খেয়েছে।  
 
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজমল। প্রথম কয়েক ম্যাচ পর অবনমন বাঁচানোর লড়াইয়ে দলটির অংশ হয়েছিলেন তিনি। তবে দাগার প্রস্তাব আসায় ব্রাদার্স থেকে ছাড়পত্র নিয়ে ভুটানেই পাড়ি জমিয়েছেন তিনি।  

 

 

কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad