ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ইতালি থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে সম্মাননা পেলেন ৫ বাংলাদেশি

Anima Rakhi | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ - ০২:১২:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বৈধপথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে রোমে বাংলাদেশ দূতাবাসে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এতে একজন নারীসহ পাঁচ প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স পুরস্কার; প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।  

ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এ পুরস্কার প্রদান করা হয়। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এ পুরস্কার বিতরণ করেন। 

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ হলেন— ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) উদ্দিন জিয়া, মো. মাহফুজুল হক, মো. ওমর ফারুক, ব্যক্তি ক্যাটাগরি (নারী) মিসেস মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্টের স্বত্বাধিকারী নিবাশ চক্রবর্তী।  

বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম ‘রেমিট্যান্স পুরস্কার’ চালু করে।

কিউটিভি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:১২

▎সর্বশেষ

ad