তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশেই হারানো মোবাইল সেট উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর থেকে চুরি ও হারিয়ে যাওয়া বিভিন্ন ব্রান্ডের ১৫টি মোবাইলফোন উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মোবাইল ফোন গুলো উদ্ধার করা হয়। শনিবার (২৫ জুলাই) সকালে এতথ্য নিশ্চিত করেন ওসি খন্দকার শাকের আহমেদ।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোবাইলফোন গুলো চুরি করে তারা মোবাইল গুলি বন্ধ রেখে বিভিন্ন এলাকায় চলে যায়। আবার কেউবা থার্ড পার্টি বা ফোর্থ পার্টির কাছে বিক্রি করে দেয়। পরবর্তিতে সেখান থেকে দুর্গাপুর থানার অফিসার সঠিক লোকেশন বের করে যিনি মোবাইলফোন চালাচ্ছেন তার সাথে কথা বলে মোবাইলটি চুরি যাওয়া এবং মামলার বিষয়টি অবহিত করেন। সেইসাথে চুরি যাওয়া মোবাইলটি যেখান থেকে আপনি তার নাম ঠিকানা জানলে পুলিশকে জানাতে অনুরোধ জানান। পরবর্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নগুয়া গ্রামের মাসুদা আক্তার বলেন, গত দুইমাস আগে আমার মোবাইলটা আমার ঘর থেকে চুড়ি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরে ফোন না পেয়ে দুর্গাপুর থানায় জিডি করছি। পরবর্তিতে দুর্গাপুর থানা পুলিশ ফোন উদ্ধার করেন এবং থানায় এসে নিয়ে যেতে বলেন। আমি ধন্যবাদ দেই দুর্গাপুর থানা পুলিশকে। বরবাট্টা এলাকার তাইমুদ্দিন বলেন, গত ৪০ দিন আগে আমার ঘর থেকে ফোনটি হারানো যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে ফোনটি না পেয়ে দুর্গাপুর থানায় জিডি করি। পরবর্তিতে দুর্গাপুর থানার ওসি সাহেবের মাধ্যমে জানতে পারি আমার মোবাইলটা উদ্ধার হয়েছে, আজ মোবাইলটা হাতে পেয়েছি, ধন্যবাদ পুলিশকে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার শাকের আহমেদ জানান, মোবাইল উদ্ধারে দুর্গাপুর থানায় বিশেষ একটি টিম গঠন করা হয়। সেই টিমই দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল উদ্ধার করে। এসব মোবাইল হারানো এবং চুরি হওয়া। বিভিন্ন সময় এসব মোবাইল উদ্ধারে দুর্গাপুর থানায় জিডি করা হয়েছে। সেই জিডি ও মামলার সূত্রে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ১৫ জন মালিকের কাছে ক্রমান্বয়ে হস্তান্তর করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আয়শা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫০
