বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকসহ ৪জন কে আটক করার পাশাপাশি আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত একজন আসামীকে ও গ্রেফতার করেছে পুলিশ। মাদকসহ আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে প্রিজন ভ্যানের সহায়তায় দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, ২৪ জুলাই দিবাগত রাতে বোচাগঞ্জ উপজেলাধীন সেতাবগঞ্জ পৌরসভার ৭নং-ওয়ার্ডের বনমালী হরিজন পাড়ার বসবাসকারী তানিয়া রানীর বাসায় মাদক কেনা বেচা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে এসআই শামীম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ৪১ পুড়িয়া গাজা ও ১পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জনকে আটক করে রাতেই থানায় নিয়ে আছে। পরবর্তীতে মাদকসহ আটককৃত ৪জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দিয়েছে বোচাগঞ্জ থানা পুলিশ।
যাহার মামলা নং-১৩। তারিখ ২৫জুলাই ২০২৬ইং। মামলার আসামীরা হলেন, তানিয়া রানী (৩৪), স্বামী মৃত সোহেল লাল সাং- বনমালীপাড়া, মোঃ সিরাজুল ইসলাম (৫৮), পিতা মৃত জয়নাল আবেদীন সাং- মেলাগাছি গোরস্থান পাড়া, রিপন চন্দ্র রায় (১৯), পিতা নীলকণ্ঠ রায়, সাং- মুরারীপুর। সকলের থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর ও সৌরভ রায় সিপন (২০), পিতা সর্বেশ^র রায় আকাশ, সাং-বাবুপাড়া থানা খানসামা জেলা দিনাজপুর। আদালত কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত ধৃত আসামীর নাম মোঃ মাসুদ রানা (৪০), পিতা নিজাম উদ্দীন সাং-লোহাগাঁও বোচাগঞ্জ দিনাজপুর।
অপর দিকে একের পর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারের পাশাপাশি মাদক বিক্রেতা ও মাদক সেবীদের গ্রেফতার করায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে ধন্যবাদ জানিয়েছে এলাকার সচেতন মানুষসহ অভিভাবকবৃন্দ। এবিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দেয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা করব। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জনসাধারণের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জরিত কেউ ছাড় পাবেনা।
আয়শা/২৫ জুলাই ২০২৬,/বিকাল ৫:৫০
