ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, শতাধিক শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তিন দিনে ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

হালান্ডকে ‘দ্বিতীয় সারির ফুটবলার’ মনে হয় ইউনাইটেড কিংবদন্তির

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ - ০৮:১৫:০৬ পিএম

স্পোর্টস ডেস্ক : রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার ম্যাচে আর্সেনালের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পায়নি পেপ গার্দিওলার দল। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু’দল। এই ড্রয়ের ফলে সুবিধা হয়েছে লিভারপুলের, ৬৭ পয়েন্টের সঙ্গে তালিকার  শীর্ষে উঠে গেছে ক্লপের দল।

সিটির বর্তমান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হালান্ড। কিন্তু এরকম বড় ম্যাচগুলোতে হালান্ডের পারফরম্যান্স বরাবরই করুণ। অনেকেই বলেন যে হালান্ড শুধুমাত্র ছোট দলগুলোর সঙ্গেই ভালো খেলা দেখাতে পারেন। গত রাতের ম্যাচেও উল্লেখযোগ্য তেমন কিছুই করে দেখাতে পারেননি এই স্ট্রাইকার। এবার তাকে নিয়ে তীব্র সমালোচনামূলক বিবৃতি দিলেন আইরিশ ফুটবল কোচ রয় কিন।

হালান্ডকে নিয়ে তীব্র এই সমালোচনাটি করার আগে ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্সেও তার বাজে পারফরম্যান্স নিয়ে কথা বলছিলেন কিন। সহজ সুযোগ পেয়েও গোল না দিতে পারার পর আরেক ধারাভাষ্যকার গ্যারি নেভিলও বলেছেন, ‘দেখে মনে হচ্ছে সে আগে কখনও ফুটবল খেলেনি।‘

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৪

▎সর্বশেষ

ad