ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪

Ayesha Siddika | আপডেট: ২৩ মার্চ ২০২৪ - ০৯:২১:৫১ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এক হাজার ৫০৯ জন ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৬২০ জন। এর মধ্যে এক হাজার ২৯ জন পুরুষ ও ৫৯১ জন নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৩ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:১৫

▎সর্বশেষ

ad