দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ - ০৬:৪১:০৭ পিএম

ডেস্ক নিউজ : দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।’

মঙ্গলবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি জনগণের অংশগ্রহণ।’
দেশের অন্যতম উদীয়মান ঝুঁকি হিসেবে ভূমিকম্পের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের সবচেয়ে উদীয়মান ঝুঁকির একটি ভূমিকম্প। নগরে ভবন নির্মাণবিধির প্রয়োগের ঘাটতি ভূমিকম্পের এ ঝুঁকি বাড়িয়েছে।’
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন রাষ্ট্রপতি। দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে তাঁদের প্রয়োজন ও নিরাপত্তাকে পরিকল্পনার কেন্দ্রে রাখার ওপর জোর দেন তিনি।

 

 

আয়শা/১৩ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad