ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা: প্রতি আসনে ৬৬ পরীক্ষার্থী

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৪ - ০৩:১৫:০৭ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন শিক্ষার্থী। সে হিসেবে একটি আসনের জন্য ৬৬ জন শিক্ষার্থী লড়াই করছেন।

ঢাবি কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়, শুক্রবার (১ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে পরীক্ষা সমাপ্ত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ থাকবে ৪৫ মিনিট।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানান, এ বছর ঢাবির চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। সে হিসেবে আসন প্রতি ভর্তি হতে চান ৪৭ জন। আইবিএ অনুষদসহ মোট ২ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

উল্যেখ্য, এ বছর ঢাকার মধ্যে ৬৬ কেন্দ্রের পাশাপাশি বিভাগীয় শহরগুলোসহ মোট ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad