ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইমরান খানের দলের চেয়ারম্যান হলেন গহর আলী খান

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৪ - ০৩:০৯:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতৃত্ব নির্বাচন হয়ে গেল। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার গহর আলি খান। পিটিআইয়ের আজ জারি করা এক ঘোষণায় জানানো হয়েছে, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর আইয়ুব খান। 

এছাড়া পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং সিন্ধু প্রদেশে দলের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ডা. ইয়াসমিন রশিদ, আলী আমিন গন্ডাপুর, এবং হালিম আদিল শেখ। বেলুচিস্তানে পিটিআইয়ের প্রেসিডেন্ট পদের জন্য কোয়েটায় একটি আন্তঃদলীয় ভোটের আয়োজন করা হবে। পিটিআইয়ের আন্তঃদলীয় ‘নির্বাচনের চূড়ান্ত ফলাফল ফেডারেল নির্বাচন কমিশনার আগামী ৩ মার্চ ঘোষণা করবেন বলে এক বিবৃতিতে দলটি জানিয়েছে।

আইনি জাটিলতা এড়াতে গত বছরের নভেম্বরে পিটিআই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান।  কারণ ২০২২ সালের এপ্রিলে তিনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে সন্ত্রাস থেকে শুরু করে অর্থ পাচারের মতো অসংখ্য মামলার মুখোমুখি হয়েছেন। ইমরান খানের পদত্যাগের পর পিটিআইয়ের চেয়ারম্যান হিসেবে গহর আলী খানকে মনোনীত করা হয়েছিল।

পরবর্তী সময়ে পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) নির্দেশে গত বছরের ২ ডিসেম্বর আন্তঃদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনও পরে বাতিল ঘোষণা করে ইসিপি। পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পায়। তদুপরি নির্বাচনে পিটিআই নেতৃত্বে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। দলের একটি পক্ষ গহর আলি খানকে নেতৃত্ব রাখতে আপত্তি জানিয়ে আসছিল।  

 

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৪,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad