ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বেইলি রোডের আগুনে নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

Ayesha Siddika | আপডেট: ০১ মার্চ ২০২৪ - ০২:৩৪:০৫ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।  শুক্রবার (১ মার্চ) সকাল সোয়া ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি অনুদানের এ ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রাথমিকভাবে অনুদান দেওয়া হবে। এছাড়া চিকিৎসার জন্য যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে তা করা হবে। তিনি আরও বলেন, আগুনের ঘটনার পরপরই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  

 

 

কিউটিভি/আয়শা/০১ মার্চ ২০২৪,/দুপুর ২:৩৩

▎সর্বশেষ

ad