দেশে করোনা শনাক্তের হার সাড়ে ৪ শতাংশেরও বেশি

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৪ - ০৮:৪২:৪৫ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট আক্রন্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ। এ সময় ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৫১ জন।২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad