ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রোজায় পণ্য আমদানিতে যেভাবে হবে ডলারের ব্যবস্থা

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৪ - ০৮:২৬:২১ পিএম

ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে রোজানির্ভর ছয়টি পণ্য আমদানিতে এলসি খোলার মার্জিন শিথিল করার সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজনে শূন্য মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রোজায় বহুল ব্যবহৃত ছোলা, ডাল, খেজুর, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজ। রোজার আগে ও রোজার মধ্যে এসব পণ্য আমদানি করতে আরোপিত এলসি মার্জিন শিথিল করা হবে। 

সূত্র জানায়, মার্চের মাঝামাঝি থেকে রোজা শুরু হবে। রোজায় ছোলা, ডাল, খেজুর, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজের চাহিদা বেশি থাকে। এ কারণে এসব পণ্য আমদানি করে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে এসব পণ্যের দাম না বাড়ে। বর্তমানে ডলার সংকটের কারণে অনেক পণ্য আমদানির এলসি খোলা যাচ্ছে না। এর মধ্যে অত্যাবশ্যকীয় পণ্যও রয়েছে। ডলার সংকটের কারণে এসব পণ্যের এলসি খুলতে না পারায় এগুলোর আমদানি কমে গেছে। একই সঙ্গে এলসি খোলার হারও কমেছে। এ কারণে এসব পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করার সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বর্তমানে আবশ্যকীয় পণ্য আমদানিতে কোনো এলসি মার্জিন আরোপিত নেই। এর মধ্যে রোজানির্ভর ছয় পণ্যও রয়েছে। তবে ডলার সংকট, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও অনেক পণ্য রপ্তানি বন্ধ করায় এগুলোর এলসি কমেছে। ভারত সম্প্রতি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে রপ্তানি শুরু করার বিষয়ে ভাবছে দেশটি। পেঁয়াজের সিংহভাগ আমদানিই হয় ভারত থেকে। অন্যান্য পণ্যের আমদানিতে ডলারের জোগান বাড়ানো হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার না থাকলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে জোগান দেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৮:২১

▎সর্বশেষ

ad