
ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৫ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ২ জন ও ঢাকার বাইরে ৩ জন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬৯ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ১২৪ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৪৫ জন ভর্তি হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১ হাজার ৬৩৯ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৯৪৭ জন ও ঢাকার বাইরে ৬৯২ জন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৬ হাজার ৮২৫ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ লাখ ৩ হাজার ৯২৬ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ১৫৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৩২ জন।
কিউটিভি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪





