গণতন্ত্র রক্ষার নির্বাচনে মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ - ০৮:৫৭:১৫ পিএম

ডেস্ক নিউজ : গণতন্ত্র রক্ষার নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জ্বালাও-পোড়াও করে মানুষের আস্থা অর্জন করা যায় না। নির্বাচনের মাধ্যমেই জনপ্রিয়তা যাচাই করতে হবে।

এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী জেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ ও যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২৮ নভেম্বর ২০২৩,/রাত ৮:৪৫

▎সর্বশেষ

ad