ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের ফাইনাল দেখতে পেছালো স্কুলের পরীক্ষা

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৯:২৪:০২ পিএম

ডেস্ক নিউজ : নিজেদের মাটিতে বিশ্বকাপ, ফাইনালে লড়ছে ভারত-অস্ট্রেলিয়া, অথচ রাত পোহালেই পরীক্ষা। এমন দিনে না হয় পরীক্ষার প্রস্তুতি, না উপভোগ করা যায় ভারত-অস্ট্রেলিয়া মহারণ। তাইতো শিক্ষার্থীদের চাপমুক্ত থেকে পরিবারের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল উপভোগের সুযোগ দিয়েছে ভারতের ফরিদাবাদের ডিএভি পাবলিক স্কুল।

নিশ্চিন্তে ফাইনাল দেখতে সোমবারের পরীক্ষা একদিন পিঁছিয়ে নেওয়া হয়েছে মঙ্গলবার। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষা চেছানোর সেই বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রোববার বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিষয়টি মাথায় রেখে, শিক্ষার্থীদের একটি অংশের আবেদনের প্রেক্ষিতে সোমবারের ইউনিট পরীক্ষাটি মঙ্গলবার নেওয়া হবে।

আমরা জানি, ক্রিকেট হলো পরিবারের সকল বয়সের সদস্যদের সঙ্গে উপভোগ কারার এক দারুণ মাধ্যম। আমরা আশাকরি তোমরা ম্যাচটি পরিবারের সঙ্গে উপভোগ করবে এবং আগামী পরীক্ষায় দারুণ ফরাফল করে স্কুলের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাবে। চলো সবাইমিলে প্রার্থনা করি, যেন বিশ্বকাপের শিরোপা ঘরে রেখে দিতে পারে ভারত।’

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৯:২১

▎সর্বশেষ

ad