ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

নীল জোয়ারে ভাসছে বিশ্বকাপের শহর

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৪:৩৭:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : স্টেডিয়ামে ঢোকার গেট খুলবে সকাল ১১ টায়। সকাল ৯টা থেকেই ভারতীয় সমর্থকরা হাজির হতে শুরু করেন নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। সবাই পরে আছে নীল রঙা ভারতীয় জার্সি। কোনটার পেছনে বিরাট লেখা, কোনটার পেছনে রোহিত, শামি লেখা। মাথায় ভারতীয় পাগড়ি, হাতে তেরঙা পতাকা। দূর থেকে দেখে মনে হচ্ছে, নীলের জোয়ারে ভেসে যাচ্ছে রাস্তাঘাট, মাঠ। 

২০১১ সালের পর বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ। রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাতছানি দিচ্ছে বিশ্বকাপ। এমন সুযোগ মুঠোবন্দী করতে টগবগ করে ফুঁটছে ভারত। ইতিহাসের সাক্ষী হতে লাখো ভারতীয় হাজির স্টেডিয়ামে। অনেকে অনলাইনে টিকেট পাননি। ম্যাচের আগের রাতে টিকেট কিনেছেন স্টেডিয়ামের আশে পাশে থেকে। সাধারণ গ্যালারির ২০০০ রুপির টিকেট বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ হাজার রুপিতে। দরদাম ছাড়াই কিনে নিয়েছে। আজকের ফাইনাল শুধু শিরোপা উৎসবে মেতে উঠার নয়, প্রতিশোধেরও। ২০০৩ সালে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। এরপর গত ২০ বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলছে ভারত। আহমেদাবাদে আজ সেই প্রতিশোধ চায় ভারতীয়রা। 

আজকের ফাইনালকে ঘিরে উৎসবের নগরী, ক্রিকেটের নগরীতে পরিণত হয়েছে আহমেদাবাদ। শুধু টিকেটের চড়া দাম নয়, হোটেল ভাড়া বেড়েছে ৬-৭ গুণ। ৪০০০ হাজার রুপির হোটেল ২৫-৩০ হাজার। সর্বনিম্ন হোটেল ভাড়া শহরতলীতে ১০-১২ হাজার রুপি। আবার সেখালন স্টেডিয়ামে আসতে সময় লাগছে এক ঘণ্টা। বিমান ভাড়াও বেড়েছে ২-৩ গুণ। ৮ হাজার রুপির ভাড়া ১৯ হাজার রুপি। আসা যাওয়া ৩৫ হাজার রুপি।
তারপরও ভারতীয়রা চাইছে ১৯৮৩ ও ২০১১ সালের পর ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়ন হতে। আজ মাঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙুলিরা। এছাড়া সব বিশ্বকাপজয়ী অধিনায়ক- ক্লাইভ লয়েড, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, ইউয়ান মরগান, রিকি পন্টিং, মাইকেল ক্লার্কদের উপস্থিত থাকার কথা।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৭

▎সর্বশেষ

ad