ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিশ্বকাপ ফাইনাল: কোহলির ব্যাটে এগোচ্ছে ভারত

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৪:১৯:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারে স্কোর বোর্ডে ৮১ রান জমা করতেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়েছে ভারত।

ভারত বিশ্বকাপে এনিয়ে চতুর্থবার ফাইনালে খেলছে। ১৯৮৩ সালের ফাইনালে বিশ্বকাপের প্রথম দুই আসরের টানা চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তৃতীয় আসরে প্রথমবার শিরোপা জিতে নেয় কপিল দেবের নেতৃত্বাধীন ভারত।

প্রথম বিশ্বকাপ জয়ের ২০ বছর পর ২০০৩ সালের বিশ্বকাপে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে রানার্সআপ হয় ভারত। এরপর ২০১১ সালের  বিশ্বকাপে ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। 

দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ১২ বছর পর ফে ফাইনালে ভারত। ২০০৩ সালের মতো এবারও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন এবং অষ্টমবার ফাইনালে খেলছে। তারা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিততে চায়। 

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad