ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৪:১২:২৯ পিএম

ডেস্ক নিউজ : স্বর্ণের দাম দেশের ইতিহাসে নতুন রেকর্ড ছুঁয়েছে। জুয়েলারি দোকান মালিকরা ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছেন।

রোববার থেকে তারা স্বর্ণের নতুন দাম ভরিপ্রতি এক লাখ ছয় হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছেন।

গত ৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হয়েছিল এক লাখ চার হাজার ৬২৬ টাকা। এই দাম ছিল সর্বোচ্চ।

গতকাল বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বার্তায় বলা হয়, সমিতির মূল্য ও মূল্য মনিটরিং সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত জুলাইয়ে দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও দেশের বাজারে স্বর্ণের সরবরাহে অস্থিরতার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে স্বর্ণের দাম বাড়ছে।

বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ আমদানি না করলেও এর দাম সাধারণত আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে।

দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ টন থেকে ৪০ টন। তবে চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হয় চোরাচালান ও বিদেশ থেকে আসা যাত্রীদের আনা স্বর্ণের মাধ্যমে। যারা ব্যাগেজ রুলের আওতায় নিয়ে আসেন।
 

 

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad