ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জন্মদিনের তিন দিন আগে মারা গেলেন ধুম সিনেমার পরিচালক

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:৪৬:৩১ পিএম

বিনোদন ডেস্ক : মৃত্যুকালে পরিচালক সঞ্জয়ের বয়স হয়েছিল ৫৬ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সঞ্জয়ের মেয়ে সঞ্জিনা। ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার বরাতে জানা যায়, রোববার ( ১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মারা যান সঞ্জয়। মর্নিং ওয়াক করতে গিয়ে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত পরিবার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিচালককে মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বলিউড নির্মাতা-প্রযোজক বনি কাপুর। বলিউডে সঞ্জয় সিনেমা পরিচালনা শুরু করেন ২০০০ সাল থেকে। তার প্রথম পরিচালিত সিনেমা ‘তেরে লিয়ে’। তবে অর্থের অভাবে এ সিনেমাটি দেখেনি মুক্তির পথ। এরপর যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরে ইয়ার কি শাদি’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন সঞ্জয়। পরিচালক সঞ্জয়ের পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা হলো ধুম, কিডন্যাপ, আজব গজব লাভ, লাক, অপারেশন পরিন্দে ইত্যাদি।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad