ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে আচমকা চুমু সালমানের, দেখে হতভম্ব ক্যাটরিনা

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৩:২৩:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : দীপাবলির দিন মুক্তি পায় সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত ছবি ‘টাইগার ৩’। ছবি মুক্তির আগে খুব বেশি প্রচার করতে দেখা যায়নি টিম টাইগারকে। 

তবে বিশ্বব্যাপী ৩০০ কোটির গণ্ডি পেরোতেই প্রকাশ্যে এলো জ়োয়া, টাইগার ও আতিশ। প্রথমে দর্শকদের ধন্যবাদ জানান তিনজনেই। এদিন মুম্বাইয়ের ইভেন্টে বেশ খোশমেজাজেই দেখা গেল ভাইজানকে। তিনি এ দিন ক্যাটরিনাকে তার ‘ডেজ়ার্ট স্কার্ফ’টি উপহারস্বরূপ দেন। 

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির প্রায় প্রতিটি ছবিতেই কালো খোপকাটা এই স্কার্ফটি ব্যবহার করেছেন। তা খুলে পরিয়ে দেন ক্যাটরিনাকে। তার পর চুমু দিয়ে বসেন ইমরান হাশমিকে। তা দেখে হতবাক ক্যাটরিনা।

অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘যে ছবিতে ক্যাটরিনা রয়েছে, সেখানে একটু প্রেম থাকবে না, তা কি হয়!’ এই বলে সোজা এগিয়ে যান ইমরানের দিকে। 

সালমান ইমরানের দিকে তাকিয়ে বলেন, ‘যদি ইমরান আতিশের রোলে না থাকত, তা হলে এটা তো হয়েই যেত।’ 

ছবিতে খলচরিত্রে দেখা গেছে ইমরানকে। ততক্ষণে সালমানের কাণ্ড দেখে হাসির রোল অনুষ্ঠান কক্ষে। 

আসলে ইমরানের অভিনয় ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যাবে, ক্যারিয়ারের শুরু থেকে প্রেমিকের চরিত্রে দেখা গেছে তাকে। একসময় তাকে ‘সিরিয়াল কিসার’র তকমা দেয় ইন্ডাস্ট্রি। হয়তো সেই প্রসঙ্গ থেকে খানিক রসিকতা করে ফেললেন সালমান।

 

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/বিকাল ৩:২৩

▎সর্বশেষ

ad