ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

১৫ ঘণ্টায় ১১ অগ্নিকাণ্ড : ফায়ার সার্ভিস

superadmin | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০১:২৬:০৮ পিএম

ডেস্কনিউজঃ শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে।

এ সময় দুর্বৃত্তরা মোট ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে পাঁচটিতে ঢাকা শহরের অভ্যন্তরে আগুন ধরিয়ে দেয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দু’টি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ড ঘটেছে।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।

এ সময় সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ১০৭ জন সদস্য কাজ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে।
সূত্র : ইউএনবি

বিপুল/১৯.১১.২০২৩/ দুপুর ১.১৮

▎সর্বশেষ

ad