ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

সারাদেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ১১:৫৪:২৪ এএম

ডেস্ক নিউজ : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে।  ঢাকায় র‍্যাবের ১৬০টি টহল টিমসহ সারাদেশে ৪৬০টি টইল নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।

রবিবার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রাজনৈতিক বিভিন্ন দলের ডাকা দুই দিনব্যাপী হরতালে রাজধানীসহ সারাদেশে যাতে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য র‍্যাবের সব কয়টি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।  

খন্দকার আল মঈন আরও বলেন, নাশকতা ঠেকানোর লক্ষ্যে ঢাকায় ১৬০টিসহ সারা দেশে ৪৬০টি র‍্যাবের টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাইবার স্পেসেও নজরদারি করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৫৪

▎সর্বশেষ

ad