ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় তুলতে চান এরদোয়ান

uploader3 | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ১১:৫০:৫৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় মানবতাবিরোধী-যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েল ও দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগড়ায় তুলতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

নেতানিয়াহুকে কাঠগড়ায় তুলতে সম্ভাব্য সব চেষ্টা করবেন বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। 

এরদোয়ান বলেছেন, ‌‘আমি ঘোষণা করেছি মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে সব ধরনের উদ্যোগ নেব। আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করবে।’

এরদোয়ান আরো দাবি করেছেন, নেতানিয়াহু তার দেশেই সমর্থন হারিয়েছেন। আর তিনি হারানো সমর্থন ফিরে পেতেই গাজায় এই গণহত্যা চালিয়েছেন।

গাজায় চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। গাজার বাসিন্দাদের ঘরে খাবার নেই, সুপেয় পানি নেই। হাসপাতালগুলোতেও থেমে থেমে হামলা করছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আনাদুলু

কিউটিভি/অনিমা/১৯ নভেম্বর ২০২৩,/সকাল ১১:৫০

▎সর্বশেষ

ad