ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ভোটের সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার: কাদের সিদ্দিকী

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৭:৩৯:৪৫ পিএম

ডেস্ক নিউজ :  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, কেউ কেউ বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবেন না। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশনই তত্ত্বাবধায়ক সরকার। শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক শ্রমিক জনতা লীগের জনসভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচনে কে এলো আর কে এলো না সেটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় জনগণ শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা! সেটা সরকার আর নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি শুধু শুধু তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা ২৮ অক্টোবর থেকে গাড়িতে আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। তারা এখানে হেরে গেছে।  

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে দেশে এসে অসুস্থ মায়ের সেবা করতে পারছে না সে আবার দেশের সেবা কীভাবে করবে! কালিহাতী উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আরও ছিলে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad