ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছে : আমু

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৬:৫৮:৩৬ পিএম

ডেস্ক নিউজ : যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার সকাল ১১টায় ঝালকাঠিতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশে এ কথা বলেন তিনি।  

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী যুব সমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। যুব সমাজের উচিত হবে এই সুযোগ গ্রহণ করে নিজেদের আত্মমর্যাদাশীল একটি স্থানে উপনীত করা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা দেশে আসার পরে যুবলীগ তার নেতৃত্বে অবিচল ছিল। আন্দোলন সংগ্রামে যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে যুবলীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছে। অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ সব সময় সোচ্চার ছিল, এখনো থাকতে হবে। তাই আজকে যুবলীগ শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। 

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল শরীফ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এমরান হোসেন সুপ্তি, যুগ্ম আহ্বায়ক আলী আজগর আকাশ, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু ও খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স। 

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad