ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

জঙ্গল সলিমপুর: সন্ত্রাসীর নামে শতকোটি টাকার খাস জমি রেজিস্ট্রি!

Ayesha Siddika | আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ - ০৪:০৮:২৩ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীব দুর্ধর্ষ ‘ইয়াসিন বাহিনী’র শীর্ষনেতা মো. ইয়াসিনের মালিকানাধীন ৬৫টি জমির দলিল মাত্র একদিনের ব্যবধানে রেজিস্ট্রি করে দিয়েছেন। বাজারমূল্যের হিসাবে রেজিস্ট্রিকৃত এই স্থাবর সম্পত্তির দাম প্রায় শতকোটি টাকা।

সীতাকুণ্ড সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সন্ত্রাসী ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন জঙ্গল সলিমপুরে বিপুল পরিমাণে সরকারি খাস জায়গা নানা কৌশলে নিজের নামে বিএস (বাংলাদেশ সার্ভে) রেকর্ড করে নিয়েছিলেন। তিন মাস ধরে এসব জায়গা নানা জনের কাছে বিক্রি করার চেষ্টা করছিলেন। গত সোমবার সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবীবকে টাঙ্গাইলের ভূয়াপুরে বদলি করা হয়। বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল তার।

সূত্র জানায়, নতুন কর্মস্থলে যোগদানের আগের দিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সন্ত্রাসী ইয়াসিনের বিপুল পরিমাণ জায়গার বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন রায়হান হাবীব। বিষয়টি জানাজানি হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বুধবার বিকালে আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার সকালে সীতাকুণ্ড সাবরেজিস্ট্রার কার্যালয়ে গেলেও রায়হান হাবীবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার সহকারী সিরাজউদ্দিন বলেন, ‘রেজিস্ট্রি দলিল হওয়া জমিগুলো ব্যক্তি মালিকানার। ভূমি অফিসের কাগজপত্র অনুযায়ী, এসব জমি ইয়াসিনের নামে নামজারি করা ছিল। ইয়াসিনের খাজনাও আপডেট রয়েছে। কাগজপত্র ও দলিলসহ এসব জমি বিক্রির জন্য দলিল জমা দেন। কাগজপত্র ঠিক থাকায় দলিলগুলো রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। এসব জমি নিয়ে সরকারের বিশেষ কোনো নির্দেশনাও ছিল না।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘বিষয়টি আইন মন্ত্রণালয় তদন্ত করছে। পাশাপাশি ইউএনও কার্যালয়ও দেখভাল করছে। বেশকিছু কাগজপত্র পর্যালোচনা করে দেখা হচ্ছে।’সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত জঙ্গলসলিমপুর। কুখ্যাত সন্ত্রাসী ইয়াসিন বাহিনী ও রুকন মেম্বারের ত্রাসের কারণে সাধারণ মানুষ তটস্থ। এই দুই বাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষ তাদের কাছে অনেকটা জিম্মি। তাদের হয়ে আরও একাধিক উপ-বাহিনীর বিচরণ রয়েছে এই এলাকায়।

গত ১৯ জানুয়ারি এক আসামিকে গ্রেফতারে অভিযান চালাতে কয়েকটি মাইক্রোবাসে করে জঙ্গল সলিমপুরে প্রবেশ করে তৎকালীন র‌্যাবের একটি দল। পরে মাইকিং করে ইয়াসিন বাহিনী ও স্থানীয়দের একটি অংশ র‌্যাব কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এ সময় র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করে তারা। এ ঘটনায় ইয়াসিনসহ তার বাহিনীর অন্য সদস্যদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা হয়।

সর্বশেষ গত ২৪ মে দুই থেকে ৩শ সন্ত্রাসী গভীর রাতে রাস্তা কাটে এবং নির্মাণাধীন র‌্যাব ও যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের রাতভর গুলিবিনিময় হয়। প্রশাসন ১০৪ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় ইয়াসিনকে প্রধান আসামি করে ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সীতাকুণ্ড থানা পুলিশ। তবে এখনো পর্যন্ত ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিন অধরা।

 

আয়শা/৩০ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad