ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে স্ন্যাপচ্যাট লেন্সে

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৫:৫৮:৫৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের অগমেন্টেড রিয়েলিটিভিত্তিক (এআর) লেন্সে খুব শিগগিরই ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি। এ তথ্য জানিয়েছে, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের বার্ষিক ডেভেলপার অনুষ্ঠান লেন্স ফেস্টে এ তথ্য জানানো হয়।

এই সুবিধা ব্যবহারের জন্য লেন্স স্টুডিও ৫.০ বেটা টুল উন্মুক্ত করা হয়েছে। ডেভেলপাররা লেন্স স্টুডিওর নতুন এই বেটা সংস্করণে ফিল্টার তৈরি করে চ্যাটজিপিটি যোগ করতে পারবেন।

এর আগে স্ন্যাপচ্যাট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কাজে লাগিয়ে নিজস্ব চ্যাটবট ‘মাই এআই’ চালু করে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা ফিল্টার ব্যবহার করতে পারছেন। 

এ ছাড়া স্ন্যাপচ্যাট থ্রিডি ফেস মাস্ক জেনারেটর প্রযুক্তির ঘোষণাও দিয়েছে। ফলে লেন্স ব্যবহারকারীরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিজস্ব অভিব্যক্তি তৈরি করার সুযোগ পাবেন।

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৮৮

▎সর্বশেষ

ad