ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়েও গাজা সংঘাতের রেশ, চলছে ধরপাকড়-বহিষ্কার

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৫:৩১:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজা সংকটের ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফিলিস্তিনের পক্ষ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর কর্তৃপক্ষও সেই বিক্ষোভ দমাতে মরিয়া। সবমিলিয়ে দিনে দিনে আরো ঘোলাটে হয়ে উঠেছে পরিস্থিতি।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ফিলিস্তিনের পক্ষ নিয়ে বিক্ষোভ করার কারণে বৃহস্পতিবার বেশ কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। ব্রান্ডেস বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের একটি সমর্থক শিক্ষার্থী গ্রুপকে নিষিদ্ধ করেছে। 

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ২৪ জনের বেশি শিক্ষার্থীকে বিক্ষোভের সময় গ্রেফতার করা হয়েছে। তারা চেয়েছিল, তাদের বিশ্ববিদ্যালয় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির পক্ষে দাঁড়াক।

 

শুক্রবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, তারা ফিলিস্তিনের পক্ষে ন্যায় বিচার চাওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এছাড়াও জিউশ ভয়েস ফর পিস নামের এক ছাত্র সংগঠনকেও স্থগিত করেছে।

সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad