ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইসরায়েলি হামলায় একশ’রও বেশি জাতিসংঘ-কর্মী নিহত

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৫:২৭:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গত এক মাসেরও বেশি সময় ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত ১০০ কর্মী নিহত হয়েছেন।

এই বিশ্ব সংস্থার ফিলিস্তিন শাখা শুক্রবার এক ঘোষণায় বলেছে, গত এক মাসে তাদের কমপক্ষে ১০০ কর্মী নিশ্চিতভাবে নিহত হয়েছেন।

সংস্থাটি বলেছে, নিহতদের কয়েকজন বেকারিতে রুটি কেনার লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন এবং বাকিরা পরিবার পরিজনসহ দখলদারদের পাশবিক বিমান হামলায় নিজেদের বাসাবাড়ির নীচে চাপা পড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। 

সংস্থাটির ফিলিস্তিন শাখার পরিচালক ফিলিপ লাজ্জারিনি বলেছেন, তাদের যেসব কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, শিক্ষক, অভিভাবক ও সহযোগী স্টাফ।

এদিকে জর্ডানের রাজধানী আম্মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ভল্কার তুর্ক বলেছেন, গাজায় জাতিসংঘ কর্মীদের নিহত হওয়ার ঘটনা ‘নজিরবিহীন, আপত্তিকর ও অত্যন্ত হৃদয়বিদারক।’ 

এছাড়া, জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রিফিটস বলেছেন, এই দুঃখজনক খবরে তিনি ‘অত্যন্ত মর্মাহত’ হয়েছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় জড়িত জাতিসংঘ কর্মীদের ওপর যুদ্ধসহ কোনো অবস্থায়ই হামলা করা যায় না। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২৭

▎সর্বশেষ

ad