ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কক্সবাজারে রেল হার মানিয়েছে স্বপ্নকেও : তথ্যমন্ত্রী

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৫:২৪:৫০ পিএম

ডেস্ক নিউজ : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে। 

শনিবার দুপুরে প্রধানমন্ত্রী এই নতুন ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন করা শেষে তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ ট্রেনে বসে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তথ্যমন্ত্রীর সাথে ছিলেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ সেই ওয়াদা পূর্ণ হলো, কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলো। 

কক্সবাজারে এমন একটি ‘আইকনিক’ রেল স্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আমি ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এতো সুন্দর রেলস্টেশন খুব কম আছে। 

সুতরাং এটি কক্সবাজারসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই বলেন তথ্যমন্ত্রী। 

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২৪

▎সর্বশেষ

ad