ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অস্ট্রেলিয়াকে যত ওভারে আটকাতে হবে টাইগারদের

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৫:০৪:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ স্বপ্ন শেষ অনেক আগেই। তবে বাংলাদেশের সামনে এখন নতুন এক লক্ষ্য। খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার জন্য বিশ্বকাপে দশ দলের মধ্যে আটের ভেতর থাকা চাই।

বর্তমানে টাইগাররা সেরা আটের মধ্যেই আছে। তবে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেলে অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে, কেননা এখানে রানরেটের একটা হিসাব আছে।

বাংলাদেশের সমান ৪ পয়েন্ট আরও তিন দলের-ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। ইংল্যান্ড এখন সাতে। আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে তাদেরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।

তবে বাংলাদেশের মূল সমীকরণটা আসলে অস্ট্রেলিয়াকে যত ওভার পর্যন্ত আটকে রাখা যায়, তার ওপর। কেননা, ধরেই নেওয়া যায় নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে হারবে।

সেক্ষেত্রে আজ যদি অস্ট্রেলিয়াকে রান তাড়ায় ২২.৪ ওভার পর্যন্ত আটকে রাখতে পারে বাংলাদেশ, তবে শ্রীলঙ্কার চেয়ে বেশি রানরেট ধরে রেখে কমপক্ষে আটে থেকে শেষ করার জোর সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ বাংলাদেশ যে অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিয়েছে, তা ২২.৪ ওভারে অসিরা তাড়া করে ফেলতে পারলেই কেবল রানরেট লঙ্কানদের নিচে চলে যাবে টাইগারদের। সহজ হিসাব হলো, অস্ট্রেলিয়াকে কোনোমতেই এই ওভারের মধ্যে জিততে দেওয়া যাবে না।

 

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad