ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা সহ্য করা যায় না: প্রধানমন্ত্রী

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৪:০৮:০৮ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা সহ্য করা যায় না। এ ব্যাপারে সবাইকে সাবধানে থাকতে হবে।

শনিবার চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার রেল যোগাযোগের উদ্বোধন শেষে রেলস্টেশনে এক সুধী সমাবেশের আয়োজন করা করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।  

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলসহ গত ১৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, আমি জানি যে আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না। এখানে আমার বলার কিছু নাই, চোখ থাকতে যারা অন্ধ হয় তাদের আর কি বলবো। তাদের একটা পরামর্শ দিতে পারি, আমি কিন্তু ঢাকায় খুব আধুনিক আই ইনস্টিটিউট করেছি। চোখ থাকতে যারা অন্ধ তারা এই আই ইনস্টিটিউটে গিয়ে দেখিয়ে আসতে পারেন। মাত্র ১০ টাকার টিকিট লাগে, বেশি লাগে না। আসলে এটা তাদের চোখের দোষ না মনের দোষ। আজ আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, বাসে আগুন, রেলে আগুন, গাড়িতে আগুন, আমরা নতুন নতুন ওয়াগন এনেছি সেগুলো তারা আগুন দিয়ে পুড়িয়েছে।  

তিনি বলেন, যারা যাত্রীবাহী ট্রেন, বাস, লঞ্চে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারতে পারে তাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি। কাজেই এদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।  

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad