ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার দুর্নীতির মামলায় গ্রেফতার করা হতে পারে ইমরান খানের স্ত্রী বুশরাকে

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৪:০৫:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবার বিপদে পড়তে যাচ্ছেন। শনিবার দ্য নিউজের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে।  

দ্য নিউজ বলছে, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) বুশরা বিবির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু প্রমাণ যাচাই করছে। যদি তারা নিশ্চিত হন তাহলে দুর্নীতির মামলায় বুশরা বিবি সাক্ষীর তালিকা থেকে অভিযুক্তর তালিকায় আসবেন।

সূত্র জানিয়েছে, এনএবি বেশকিছু নতুন প্রমাণ পেয়েছে, তারা এসব ক্রসচেক করছে। এ থেকে তারা নিশ্চিত হলে বুশরা বিবিকে গ্রেফতার করা হতে পারে। দ্য নিউজ বলছে, বুশরা বিবির বিরুদ্ধে কিছু আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। 

এনএবি ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা-তোশাখানা ও যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) ১৯০ মিলিয়ন পাউন্ডের তদন্তের উপসংহারে পৌঁছাতে তদন্তে গতি বাড়িয়েছে। এনসিএ’র  ১৯০ মিলিয়ন পাউন্ড মামলা আল-কাদির ট্রাস্ট মামলা হিসেবেও পরিচিত।

এনএবি শিগগিরই এসব তদন্ত শেষ করে ইমরান খানের বিরুদ্ধে রেফারেন্স ফাইল করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। গত বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির বিভিন্ন টিভি চ্যানেলের রিপোর্টে বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ শাহজাদির দুর্নীতির খবর প্রকাশ করা হয়েছে।

সূত্র : দ্য নিউজ ও ডেইলি পাকিস্তান

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০৪

▎সর্বশেষ

ad