ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হেডকে আউট করলেন তাসকিন

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ০৪:০৩:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (১১ নভেম্বর) পুনেতে তাসকিনের বলে সরাসরি বোল্ড হয়েছেন হেড। ১১ বলে ১০ রান করেন অজি ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট ১২ রান নিয়ে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ২ রান নিয়ে অপরাজিত রয়েছেন ডেভিড ওয়ার্নার। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন মিচেল মার্শ।

এর আগে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহটা দাঁড়ায় ৬২। পাওয়ার প্লে শেষে আগ্রসী ব্যাটিং শুরু করেন তামিম। মার্শের ওভারে টানা ২টি চার মারেন তিনি। ওই ওভারে আসে ১৩ রান। ৩৩ বলে তামিম তুলে নেন ৩৬ রান। পরের ওভারেই শন অ্যাবোটের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি। দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ নিজেই ধরেন অ্যাবোট।

তামিমের মতো লিটনও থামেন ৩৬ রানে। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশের রানের চাকা। ২৫ ওভার পূর্ণ হওয়ার আগেই দেড়শ তুলে নেয় টাইগাররা। ভুল কলে ডাবল নিতে গিয়ে রানআউট হন শান্ত। ৬৪ রানে ভাঙে তাদের জুটি। শন অ্যাবোটের করা বলকে শর্টের দিকে ঠেলে এক রান নেন শান্ত। এক রান পূর্ণ করে ডাবল নেয়ার জন্য দৌড়েন দুই টাইগার ব্যাটার। ফিফটির আক্ষেপ নিয়ে স্ট্রাইকপ্রান্তেই রানআউট হন বাংলাদেশ ক্যাপ্টেন। ৫৭ বলে ৪৫ রান করেন তিনি।

এরপর হৃদয়কে সঙ্গ দিয়ে ২৮ বলে ৩২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে রানআউট করেন লাবুশেন। ২৪ বলে মুশফিকুর রহিম করেন ২১ রান। সেঞ্চুরির দিকে দৌড়াচ্ছিলেন হৃদয়। তবে মার্কাস স্টোইনিসের বলে বাউন্ডারি মারতে গিয়ে লাবুশেনের হাতে ধরা পড়েন তিনি। ৭৯ বলে ৭৪ রান করতে ৫টি চার ও ২টি ছয় হাঁকান হৃদয়। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯, নাসুম আহমেদ ৭ ও শেখ মেহেদী ২ রান করেন।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad