ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

লিটন-শান্তের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ১২:৪৩:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন লিটন কুমার দাস ও তানজীদ হাসান তামিম। দুজনের জুটি করে ৬২ রানের। এর পর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে শতক পার করলেন লিটন।

এ পযর্ন্ত টাইগারদের সংগ্রহ ১৫ ওভার ১ বলে ১০০ রান। 

এর আগে ১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬২। দলিও ৬২ রানে আউট হন তামিম। তার সংগ্রহ ছিল ৩৪ বলে ৩৬ রান।

৪৪ বলে ৩৬ রানে খেলছেন লিটন। শান্তের ১৪ বলে ১৪ রান। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।

বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।

ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।

 

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:৪২

▎সর্বশেষ

ad