ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ওপেনিং জুটিতে ৫০ ছাড়াল বাংলাদেশ

uploader3 | আপডেট: ১১ নভেম্বর ২০২৩ - ১২:০৬:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের নবম ম‍্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। মেডেন দিয়ে শুরুর পর একটু একটু করে বাড়ছে রান। জশ হেইজেলউড ও প‍্যাট কামিন্সের বোলিং ধৈর্য নিয়ে সামাল দিচ্ছেন লিটন দাস ও তানজিদ হাসান।

১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬২। বাউন্ডারি কেবল একটি, এসেছে লিটনের ব‍্যাট থেকে।

২৮ বলে এক চারে ২৪ রানে খেলছেন লিটন। ৩০ বলে তানজিদের রান ২৮। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।

বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে।

ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।

কিউটিভি/অনিমা/১১ নভেম্বর ২০২৩,/দুপুর ১২:০৬

▎সর্বশেষ

ad